একটি পরমাণু বোমা পড়লে যা ঘটবে আপনার কল্পনাকেও হার মানাবে – এবেলা
এবেলা ডেস্কঃ
সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই মজা করে বলি “একটা পরমাণু বোমা ফেললেই সব ঠান্ডা হয়ে যাবে”। কিন্তু বাস্তবে একটি পরমাণু বিস্ফোরণ কতটা ভয়াবহ হতে পারে তা জানলে আপনি শিউরে উঠবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোচির ব্লগার প্রদীপ এমিলির একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে তিনি এই ধ্বংসলীলার চিত্র তুলে ধরেছেন।
বিস্ফোরণের পরবর্তী কয়েক মিনিট
সূর্যের চেয়েও হাজার গুণ শক্তিশালী আলো নিমেষেই মানুষের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। বিস্ফোরণস্থলে তাপমাত্রা কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যার ফলে মানুষ ও দালানকোঠা মুহূর্তেই বাষ্প হয়ে উড়ে যায়। এছাড়া প্রচণ্ড বায়ুচাপে কংক্রিটের ভবনও তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
রেডিওঅ্যাক্টিভ ফলআউট ও দীর্ঘমেয়াদী প্রভাব
বিস্ফোরণের পর তেজস্ক্রিয় কণা বাতাসে মিশে যায় যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মৃত্যু অনিবার্য। এর প্রভাবে বমি, চুল পড়া এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। দীর্ঘমেয়াদী প্রভাবে মানুষের DNA বদলে যায় যার ফলে পরবর্তী প্রজন্ম জন্মগত বিকলাঙ্গতা নিয়ে জন্মায় এবং ক্যান্সার বা লিউকেমিয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীতকাল
বড় মাপের পরমাণু যুদ্ধ হলে বায়ুমণ্ডলে ধোঁয়া ও ছাই জমা হয়ে সূর্যালোক আটকে দেবে। এতে পৃথিবীর তাপমাত্রা মারাত্মক কমে যাবে এবং গাছপালা ধ্বংস হবে। ধারণা করা হয় একটি ঘাস জন্মাতেও ৩০০ বছর সময় লেগে যেতে পারে এবং সারা বিশ্বে দেখা দেবে চরম দুর্ভিক্ষ। যারা এই ধ্বংসযজ্ঞ থেকে দূরে আছেন তারা সত্যিই ভাগ্যবান। তাই সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক কথা বলার আগে এই ভয়াবহ বাস্তবতা অনুধাবন করা জরুরি।

