লেটেস্ট নিউজ

একবার নয় তিনবার কর দিচ্ছেন আপনি! পকেট কাটার আসল রহস্য ফাঁস করলেন অভিষেক – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক : আপনি কি জানেন আপনার বেতনের টাকা পকেটে আসার আগেই তাতে ভাগ বসাচ্ছে সরকার? লোকসভায় বাজেট তর্কে সরব হয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সাধারণ মানুষ অজান্তেই ‘ট্রিপল ট্যাক্স ট্র্যাপ’-এ ফেঁসে যাচ্ছেন। প্রথমে আয়কর, তারপর কেনাকাটায় জিএসটি এবং সবশেষে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি—এই তিনের যাঁতাকলে পিষ্ট হচ্ছে মধ্যবিত্তের জীবন। সাধারণ মানুষের সঞ্চয় এতে কার্যত শূন্যে গিয়ে ঠেকছে।

অভিষেক জানান, বাংলা থেকে সাড়ে ৬ লক্ষ কোটি টাকা কর নেওয়া হলেও রাজ্যকে বঞ্চিত রাখা হচ্ছে। ১০০ দিনের কাজ থেকে পানীয় জল, সব খাতেই বরাদ্দ বন্ধ। তাঁর মতে, সরকার সমতায় নয়, বরং পক্ষপাতিত্বে বিশ্বাসী। একটি গাড়ি কিনতেও তিনবার কর দিতে হয় দেশবাসীকে। কেন্দ্রীয় বঞ্চনা আর ক্রমবর্ধমান পরোক্ষ করের চাপে বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন যাপন যে চরম সংকটে, সেই বার্তাই তিনি কড়া ভাষায় তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *