একবার রিচার্জে ৩৬৫ দিন ছুটি! এয়ারটেলের এই ধামাকাদার প্ল্যানে মিলবে দৈনিক ২জিবি ডেটা ও ওটিটি – এবেলা
এবেলা ডেস্কঃ
এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ এক রিচার্জ প্ল্যান, যেখানে একবার রিচার্জ করলে পুরো এক বছর নিশ্চিন্ত থাকা যাবে। ৩৫৯৯ টাকার এই বার্ষিক প্ল্যানে প্রতিদিন ২জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএস পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট এলাকায় আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুবিধাও থাকছে।
এই প্ল্যানটি নিলে গ্রাহকরা বিনামূল্যে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে-এর অ্যাক্সেস পাবেন, যার মাধ্যমে সোনি লিভ ও অ্যামাজন এমএক্স প্লেয়ারসহ একাধিক ওটিটি প্ল্যাটফর্ম উপভোগ করা যাবে। এছাড়া ৩০ দিনের জন্য বিনামূল্যে হ্যালোটিউনস সেট করার সুযোগও দিচ্ছে কো ম্পা নিটি। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই এই আকর্ষণীয় অফারটি অ্যাক্টিভ করা সম্ভব।

