লেটেস্ট নিউজ

এক কাপ কফি কিনতে গিয়েই রাতারাতি বিশ্বের শ্রেষ্ঠ ধনী হওয়ার অবিশ্বাস্য গল্প জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

যুক্তরাজ্যের নটিংহ্যামের বাসিন্দা ২৯ বছর বয়সী সোফি ডাউনিং গত ১২ ফেব্রুয়ারি এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। একটি ক্যাফেতে মাত্র ১০ পাউন্ডের গিফট কার্ড দিয়ে কফি কিনতে গিয়ে রসিদে নিজের অ্যাকাউন্টে ৬৩ কোয়াড্রিলিয়ন পাউন্ডের বেশি ব্যালেন্স দেখতে পান তিনি। এই বিপুল পরিমাণ অর্থ বিশ্বের বর্তমান শীর্ষ ধনী এলন মাস্কের সম্পদের চেয়েও প্রায় ১ লক্ষ গুণ বেশি।

পেমেন্ট সিস্টেমের যান্ত্রিক ত্রুটির কারণে রসিদে এই অকল্পনীয় অঙ্কটি ভেসে ওঠে যা মুহূর্তেই তাকে বিশ্বের ধনী নারীতে পরিণত করে। যদিও পরে কফি শপ কর্তৃপক্ষ এটিকে প্রশাসনিক ভুল হিসেবে নিশ্চিত করেছে, তবুও এক মুহূর্তের জন্য কাগজের রসিদে কয়েকশ গুণ বিশ্ব অর্থনীতির সমান সম্পদের মালিক হওয়ার এই ঘটনাটি বর্তমানে নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *