লেটেস্ট নিউজ

এক থালায় খাওয়ার অভ্যাস কি দম্পতির অমঙ্গল ডেকে আনে? জেনে নিন শাস্ত্রের বিধান – এবেলা

এবেলা ডেস্কঃ

অনেকেই মনে করেন স্বামী-স্ত্রী এক থালায় খাবার খেলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। বিশেষ করে নবদম্পতিদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। তবে শাস্ত্রীয় বিধান অনুযায়ী, এই অভ্যাস হিতে বিপরীত হতে পারে। প্রচলিত বিশ্বাস অনুসারে, নিয়মিত এক পাত্রে আহার করলে দম্পতির জীবনে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, যা অজান্তেই অশান্তি ডেকে আনতে পারে।

শাস্ত্র মতে, নিয়মিত এক থালায় খাওয়ার ফলে পরিবারে আর্থিক অনটন দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। স্বচ্ছল জীবনেও দারিদ্র্য নেমে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে মাঝে মধ্যে দু-একদিন একসাথে খাওয়া যেতে পারে, কিন্তু একে অভ্যাসে পরিণত করা অনুচিত। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়ে মতানৈক্য ও কলহ সৃষ্টি হতে পারে, যা কালক্রমে বড় আকার ধারণ করে।

এছাড়াও বলা হয়েছে, এই অভ্যাসের কারণে পারিবারিক দায়িত্ববোধ হ্রাস পায় এবং সদস্যদের মধ্যে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। পাশাপাশি, খাবারের পাত্র কেউ ডিঙিয়ে গেলে বা পা স্পর্শ করলে সেই অন্ন গ্রহণ করাও শাস্ত্রে নিষিদ্ধ। নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে এবং দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় রাখতে শাস্ত্রীয় এই নিয়মগুলো মেনে চলা প্রয়োজন বলে মনে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *