লেটেস্ট নিউজ

এক নিশ্বাসে বোতল ভরা জল খাচ্ছেন? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো – এবেলা

এবেলা ডেস্কঃ

গরমে হাঁপিয়ে উঠে এক চুমুকেই পুরো বোতল সাবাড় করা অনেকেরই অভ্যাস। বাহাদুরি দেখাতে গিয়ে এই কাজ যারা করছেন, তারা নিজেদের অজান্তেই শরীরের বারোটা বাজাচ্ছেন। চিকিৎসকদের মতে, দাঁড়িয়ে বা এক নিশ্বাসে দ্রুত জল খেলে কিডনির ওপর প্রচণ্ড চাপ পড়ে। পরিশ্রান্ত শরীরে হঠাৎ জলের ভারী লোড পড়লে কিডনির ‘নেফ্রন’ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে জল পরিশোধনের স্বাভাবিক ক্ষমতা হারিয়ে কিডনি বিকল হওয়ার ঝুঁকিও থাকে। এছাড়া দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখা বা ভুল পদ্ধতিতে জল পান করা থেকে শরীরে বাসা বাঁধতে পারে প্রাণঘাতী সংক্রমণ। সুস্থ থাকতে সর্বদা বসে এবং ছোট ছোট চুমুকে জল পানের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *