লেটেস্ট নিউজ

এক ফোঁটাও জল নষ্ট নয় বিশ্ব জল দিবসে দেশবাসীকে বড় বার্তা মোদীর – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্ব জল দিবসে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলই জীবনের আধার এবং পৃথিবীর ভবিষ্যতের মূল চাবিকাঠি। প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিককে জলের অপচয় রুখতে এবং দায়িত্বশীলতার সঙ্গে জল ব্যবহারের শপথ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি যারা জল সংরক্ষণে নিরলস কাজ করছেন, তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি।

এই বিশেষ দিনটি উপলক্ষে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ‘ইন্ডাস্ট্রি ফর ওয়াটার’ শীর্ষক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের উপস্থিতিতে এই অনুষ্ঠানে জল সুরক্ষায় শিল্পের ভূমিকা ও আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা হবে। নীতিনির্ধারক থেকে শুরু করে তরুণ উদ্ভাবক— প্রায় ৭০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন।

অনুষ্ঠানে ‘জলশক্তি হ্যাকাথন’ বিজয়ীদের পুরস্কৃত করার পাশাপাশি জাতীয় জলশুমারির রিপোর্ট প্রকাশ করা হবে। উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে রাষ্ট্রসংঘের উদ্যোগে প্রতি বছর ২২ মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়ে আসছে, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সকলের জন্য পরিশ্রুত পানীয় জল ও স্যানিটেশন নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *