লেটেস্ট নিউজ

এক বছরেই রেকর্ড ৭১ জন ওয়ান্টেড অপরাধী দেশ ছেড়ে বিদেশে চম্পট, কেন্দ্রের রিপোর্টে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত থেকে অপরাধ করে বিদেশে পালিয়ে যাওয়ার প্রবণতা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সরকারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ৭১ জন ওয়ান্টেড অপরাধী দেশ ছেড়ে পালিয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে এদের খোঁজে আন্তর্জাতিক স্তরে তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থাগুলো। তবে স্বস্তির খবর হলো, এই সময়ের মধ্যে ২৭ জন পলাতক অপরাধীকে সফলভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। একইসঙ্গে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা অন্তত ২০৩ জন অপরাধী বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপন করে আছে।

পলাতকদের ফিরিয়ে আনতে এবং তদন্তে সহযোগিতা পেতে ভারত সরকার ইতিমধেই বিভিন্ন দেশকে ৭৪টি অনুরোধপত্র বা লেটার রোগাটোরি (এলআরএস) পাঠিয়েছে। এর মধ্যে ৫৪টি মামলা সিবিআই-এর এবং বাকি ২০টি অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত ৫৩৩টি এলআরএস অমীমাংসিত অবস্থায় রয়েছে, যার মধ্যে ২৭৬টি সরাসরি সিবিআই মামলার সঙ্গে যুক্ত। অন্যদিকে, অপরাধীদের ধরতে সাহায্য চেয়ে বিদেশ থেকেও ভারতের কাছে ৩২টি অনুরোধপত্র জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *