লেটেস্ট নিউজ

এক ম্যাচ বাকি থাকতেই রঞ্জির কোয়ার্টার ফাইনালে বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

সার্ভিসেসকে ইনিংস ও ৪৬ রানে হারিয়ে দাপটের সাথে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। কল্যাণীর মাঠে বোনাস পয়েন্টসহ এই জয়ে বড় ভূমিকা পালন করেন মহম্মদ শামি। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন তিনি।

রঞ্জির গ্রুপ সি-তে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন অভিমন্যু ঈশ্বরণের দল। প্রথম ইনিংসে সুদীপ চট্টোপাধ্যায়ের দ্বিশতরান এবং বোলারদের সম্মিলিত দাপটে এক ম্যাচ হাতে রেখেই নক আউট নিশ্চিত করল বাংলা। এখন গ্রুপের শেষ ম্যাচে হরিয়ানার মুখোমুখি হবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *