এটিএমেই মিলবে ১০-৫০ টাকার নোট! খুচরো সংকট মেটাতে আরবিআই-এর বড় পদক্ষেপ – এবেলা
এবেলা ডেস্কঃ
বাজারে খুচরো নোটের তীব্র সংকট মেটাতে ‘হাইব্রিড এটিএম’ আনার পরিকল্পনা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এখন থেকে এটিএম মেশিনে বড় নোট জমা দিলেই মিলবে ১০, ২০ ও ৫০ টাকার ছোট নোট। মুম্বইয়ে ইতিমধ্যে এই বিশেষ প্রকল্পের পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে।
সাধারণ এটিএমে ৫০০ টাকার আধিপত্য থাকায় সাধারণ মানুষ নাজেহাল হচ্ছিলেন। এই সমস্যা সমাধানে শীঘ্রই দেশজুড়ে ছোট নোটের এটিএম পরিষেবা চালু করা হবে। এর ফলে একই মেশিন থেকে টাকা তোলা এবং বড় নোট খুচরো করার দ্বিমুখী সুবিধা পাবেন গ্রাহকরা।

