এটিএম সাহায্যের আড়ালে লাখ টাকা লুট! গ্রেফতার দুই – এবেলা
এবেলা ডেস্কঃ
এটিএম থেকে টাকা তুলতে না পারা বৃদ্ধের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রায় দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঘাযতীন এলাকায়। সাহায্যের নাম করে প্রতারক চক্রটি ওই বৃদ্ধের এটিএম কার্ড ব্যবহার করে ১ লক্ষ ৯৭ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
নেতাজিনগর থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ দেখে শুভম মাল ও সনৎ নস্কর নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছেন। ধৃতদের কাছ থেকে লুটের ১ লক্ষ ৫৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এই চক্রে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

