এনসিইআরটি-র পাঠ্যবই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট, জারি কারণ দর্শানোর নোটিস – এবেলা
এবেলা ডেস্কঃ
অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে বিচার বিভাগকে অবমাননার অভিযোগে নজিরবিহীন পদক্ষেপ নিল Supreme \titleonly কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এনসিইআরটি প্রকাশিত ওই বইটির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা সচিব ও এনসিইআরটি পরিচালকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে। আদালতের মতে, পাঠ্যবইয়ের বিষয়বস্তু বিচারব্যবস্থাকে কলঙ্কিত করার এক ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’।
শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, বইটির মুদ্রণ, ডিজিটাল প্রচার বা পাঠদান অবিলম্বে বন্ধ করতে হবে। ইতিমধ্যে বাজারে যাওয়া সমস্ত কপি বাজেয়াপ্ত করে সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যায়টি কারা রচনা করেছেন এবং বিষয়বস্তু চূড়ান্ত করার নেপথ্যে কারা ছিলেন, তাঁদের বিস্তারিত তথ্য দুই সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে।
শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিতর্কিত অধ্যায়টি ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং এনসিইআরটি এই ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে। তবে আদালত এই ঘটনায় কঠোর অবস্থান নিয়ে জানিয়েছে, গণতান্ত্রিক সমালোচনা গ্রহণযোগ্য হলেও প্রতিষ্ঠানের মর্যাদা খর্ব করা বরদাস্ত করা হবে না। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সংশোধিত সংস্করণ প্রকাশের আগে দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে আদালত।

