লেটেস্ট নিউজ

‘এবার আর লক্ষ্যভ্রষ্ট হবে না গুলি’, ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের! – এবেলা

এবেলা ডেস্কঃ

ওয়াশিংটন ও তেহরানের চরম উত্তেজনার মাঝে ট্রাম্পকে হত্যার সরাসরি হুমকি দিল ইরান। দেশটির সরকারি টেলিভিশনে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর হওয়া বিগত হামলার ছবি প্রচার করে জানানো হয়েছে, এবার আর লক্ষ্য মিস হবে না। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনে রদবদল শুরু করেছে আমেরিকা। অন্যদিকে ইরান সাফ জানিয়েছে, অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটন হস্তক্ষেপ করলে পাল্টা জবাব দেওয়া হবে। বর্তমানে চরম রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় উত্তাল ইরান, যা দুই দেশের সংঘাতকে আরও উসকে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *