লেটেস্ট নিউজ

এবার SIR-এর শুনানিতে ডাক পেলেন সাংসদ দেবের দাদা – এবেলা

এবেলা ডেস্কঃ

মেদিনীপুর: অভিনেতা তথা সাংসদ দেবের তুতো ভাই (জেঠুর ছেলে) বিক্রম অধিকারীকে এবার SIR (State Institutional Reform) শুনানিতে তলব করা হলো। ব্লক প্রশাসন সূত্রের খবর, নথিপত্রে কিছু অসঙ্গতি বা গরমিল ধরা পড়ায় রবিবার তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছিল। প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিয়ে কেশপুর ব্লকের শুনানিকেন্দ্রে উপস্থিত হন বিক্রম। তবে শুনানি শেষে বেরিয়ে এসে ক্ষোভ উগরে দেন তিনি। বিক্রমের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে।

বিক্রম সংবাদমাধ্যমকে বলেন, “এই দেশেই আমার জন্ম। কয়েক পুরুষ ধরে আমরা এখানেই বসবাস করছি। আমার কাছে সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও কেন বারবার শুনানিতে ডাকা হচ্ছে, তা একেবারেই অযৌক্তিক।” তিনি আরও জানান যে, তাঁর বাবা-মা অনেক আগেই গত হয়েছেন। বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়ে মহিষদা গ্রামে একটি জীর্ণ মাটির বাড়িতে দিনযাপন করেন তিনি। সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে নথিপত্র গুছিয়ে রাখা যথেষ্ট কঠিন। তবুও নিজের ভোটার কার্ড, বাবার ভোটার কার্ড ও রেশন কার্ডসহ যা কিছু নথি ছিল, সবই তিনি জমা দিয়েছেন। বিক্রমের দাবি, সমস্ত নথি দেখানোর পরেও আধিকারিকরা বারবার নতুন নথির দাবি তুলছেন।

এই বিষয়ে বিএলও (BLO) রঞ্জন প্রামাণিক জানান, “লজিক্যাল ডিসক্রিপেন্সির (Logical Discrepancy) কারণে অনেক ভোটারকেই শুনানিতে ডাকা হচ্ছে। সেই একই প্রক্রিয়ার অংশ হিসেবে বিক্রম অধিকারীকেও তলব করা হয়েছিল।” উল্লেখ্য, এর আগে কলকাতাতেও সাংসদ দেব ও তাঁর পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিক্রমও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *