লেটেস্ট নিউজ

এমএসডি ঝড়: আইপিএল ২০২৬-এ ফিরছেন ধোনি! – এবেলা

এবেলা ডেস্কঃ

৪৪ বছর বয়সেও মাঠ কাঁপাতে প্রস্তুত মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেটে তাঁর কঠোর অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আইপিএলের ১৯তম মরশুম সামনে রেখে ‘থালা’র এই প্রস্তুতি ক্রিকেট মহলে ব্যাপক জল্পনা ও উন্মাদনা সৃষ্টি করেছে।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই মেগা আসরে ধোনির ফেরা ভক্তদের কাছে উৎসবের আমেজ নিয়ে এসেছে। জেএসসিএ-র শেয়ার করা ভিডিওতে তাঁকে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেছে। সিএসকে-র এই প্রাক্তন অধিনায়ক এবারও নিজের চিরচেনা ছন্দে মাঠ মাতাবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে অধীর প্রতীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *