লেটেস্ট নিউজ

এমিরেটসে তাণ্ডব! কমিশনকে খোলা চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক মনিরুলের – এবেলা

এবেলা ডেস্কঃ

ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন প্রশাসন ও নির্বাচন কমিশনকে। নিজেকে নির্দোষ দাবি করে তিনি হুঙ্কার দিয়ে বলেন, “আমাকে জেলে ভরে সামলাতে পারবে তো?” একজন মনিরুলকে গ্রেফতার করলে হাজার হাজার সমর্থক রাস্তায় নামবে বলেও হুঁশিয়ারি দেন এই দাপুটে নেতা।

নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশকে তুচ্ছ করে মনিরুল জানান, বৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি বুক পেতে গুলি খাবেন। বিডিও অফিসে চেয়ার ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির ভিডিও ভাইরাল হলেও এখনও তিনি গ্রেফতার হননি। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও নিজের অবস্থানে অনড় থেকে বিস্ফোরক মন্তব্য জারি রেখেছেন এই বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *