লেটেস্ট নিউজ

এমিরেটসে দিশা-শাহিদের ধামাকা! মুক্তি পেল ‘আশিকোঁ কি কলোনি’ – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশাল ভরদ্বাজের বহুল প্রতীক্ষিত ছবি ‘ও’রোমিও’-র দ্বিতীয় গান ‘আশিকোঁ কি কলোনি’ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গানটিতে শাহিদ কাপুর ও দিশা পাটানির দুর্দান্ত নাচ এবং রসায়ন দর্শকদের নজর কেড়েছে। গুলজারের কথায় ও বিশাল ভরদ্বাজের সুরে গানটি গেয়েছেন মধুবন্তী বাগচী এবং জাভেদ আলি।

ট্রেলার ও প্রথম গানের পর এই নতুন ট্র্যাকটি ছবির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিল। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড ও ডার্ক রোম্যান্সের মিশেলে তৈরি এই ছবিটি আগামী ১৩ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস সপ্তাহে মুক্তি পেতে চলেছে। শাহিদ ও তৃপ্তি ডিমরি অভিনীত এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *