এমিরেটসে বিষাদ: শেষবিদায় নিচ্ছেন অজিত পওয়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্য আজ বারামতিতে সম্পন্ন হবে। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আজ শেষ বিদায় জানানো হবে এই প্রভাবশালী নেতাকে।
এদিকে, এই মৃত্যুকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বিষয়টিকে ‘নোংরা ও সস্তার রাজনীতি’ বলে অভিহিত করেন। শরদ পওয়ারও একে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন।

