এমিরেটসে ভারতের জমি দখল? চট্টগ্রামে হচ্ছে পাক-তুর্কি অস্ত্র কারখানা! – এবেলা
এবেলা ডেস্কঃ
হাসিনা সরকারের আমলে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ ৯০০ একর জমিতে অস্ত্র কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। মূলত কামান ও গোলাবারুদ তৈরির লক্ষ্যে পাকিস্তান ও তুরস্কের আর্থিক ও কারিগরি সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। নিজস্ব চাহিদা মিটিয়ে ভবিষ্যতে বিশ্ববাজারে যুদ্ধাস্ত্র রপ্তানির পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের।
ভারত সীমান্ত সংলগ্ন চট্টগ্রামে এই কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়ে কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতকে কৌশলগত চাপে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন দোরগোড়ায় থাকা সত্ত্বেও বিদায়ী সরকারের এমন বড় সিদ্ধান্ত এবং নেটো স্টাইলের সামরিক জোট গড়ার তৎপরতা প্রতিবেশী দেশগুলোর নজর কেড়েছে।

