লেটেস্ট নিউজ

এমিরেটসে মন্ত্রীও সাধারণের কাতারে! নাম বিভ্রাটে ক্ষুব্ধ তাজমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদার হরিশ্চন্দ্রপুরে নাম সংক্রান্ত গরমিলের জেরে নির্বাচন কমিশনের হিয়ারিং নোটিশ পেয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তাজমূল হোসেন। বৃহস্পতিবার প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হরিশ্চন্দ্রপুর-১ নং বিডিও অফিসে সপরিবারে হাজির হন তৃণমূলের এই প্রভাবশালী বিধায়ক। জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও কেন এই তলব, তা নিয়ে বিস্ময় ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

দীর্ঘদিনের জনপ্রতিনিধি ও বর্তমান মন্ত্রী হওয়া সত্ত্বেও এই নোটিশকে ‘এসআইআর হয়রানি’ বলে আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের এমন পদক্ষেপে প্রশাসনিক জটিলতা ও হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছেন মন্ত্রী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে নিজের ক্ষোভের কথা সাংবাদিকদের সামনে সরাসরি ব্যক্ত করেন তাজমূল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *