লেটেস্ট নিউজ

এমিরেটসে ‘মান্তাগিনি’ বিভ্রাট: কর্তব্যপথে বাংলার বীরকন্যাকে চরম অপমান! – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির কর্তব্যপথে বাংলার ট্যাবলো প্রদর্শনের সময় স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার নাম বিকৃত করে ‘মান্তাগিনি’ সম্বোধন করেন সঞ্চালিকা। ভুল উচ্চারণ করেও তিনি কোনো দুঃখ প্রকাশ বা সংশোধন করেননি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।

তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে বাঙালি মনীষীদের পরিকল্পিত অপমান বলে দাবি করেছে। এর আগেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে বারবার বাংলার ইতিহাস ও বীরদের অবমাননার অভিযোগ উঠেছে। বাংলার গৌরবময় ইতিহাস ও শহিদদের প্রতি এই উদাসীনতা ও বারবার নাম বিভ্রাটকে রাজনৈতিক প্রকল্প হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *