লেটেস্ট নিউজ

এমিরেটসে রক্তরহস্য: রাতদুপুরে বাথরুম থেকে উধাও নারী! – এবেলা

এবেলা ডেস্কঃ

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে রাত ২টোয় বাথরুমে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন সারিনা খাতুন নামে এক নারী। তাঁর মা জানান, দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি করতে গিয়ে বাথরুমের পাশে রক্তের দাগ দেখা যায়। চাঞ্চল্যকর এই ঘটনায় অপহরণের অভিযোগ তুলেছে পরিবার।

পেশায় কবিরাজ সারিনার এমন অন্তর্ধান নিয়ে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। সামসেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি পরিকল্পিত অপহরণ নাকি এর নেপথ্যে অন্য কোনও অপরাধ লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। এখনো মেলেনি নিখোঁজ নারীর হদিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *