এমিরেটসে সিটির দাপট: পদ্মশ্রী পাচ্ছেন ৮৮ বছরের প্রাক্তন আইপিএস – এবেলা
এবেলা ডেস্কঃ
পুলিশের উর্দির মায়া কাটিয়েছেন বহু আগে, তবে দায়িত্ববোধ ছাড়েননি ৮৮ বছরের প্রাক্তন আইপিএস ইন্দরজিৎ সিং সিধু। গত এক দশক ধরে চণ্ডীগড়ের রাস্তাঘাট নিজের হাতে পরিষ্কার করে আসা এই গুণী মানুষটি এবার ভূষিত হচ্ছেন সম্মানজনক ‘পদ্মশ্রী’ পদকে। পাঞ্জাব পুলিশের প্রাক্তন এই ডিআইজি-র নিরলস সমাজসেবা দেশজুড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
অবসরপ্রাপ্ত এই আধিকারিক জানান, শিক্ষিত মানুষের যত্রতত্র ময়লা ফেলা তাকে ব্যথিত করে। তাই কারও ওপর নির্ভর না করে নিজেই ঝাঁটা হাতে নেমে পড়েন রাজপথে। প্রচারবিমুখ এই কর্মবীর বর্তমানে সেক্টর-৪৯ এলাকায় বসবাস করেন। বয়সের ভারকে জয় করে নাগরিক দায়িত্ববোধ পালনের এই বিরল স্বীকৃতিই তাঁকে এনে দিল রাষ্ট্রীয় সম্মান।

