লেটেস্ট নিউজ

এমিরেটসে হাহাকার: মোমোর কারখানায় জীবন্ত দগ্ধ ৩ কর্মী! – এবেলা

এবেলা ডেস্কঃ

নরেন্দ্রপুরের নাজিরাবাদে জলাভূমি ভরাট করে তৈরি অবৈধ মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ তিন কর্মী। কারখানায় মজুত থাকা বিপুল পরিমাণ পাম অয়েল ও দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মূল গেট তালাবদ্ধ থাকায় এবং চাবি খুঁজে না পাওয়ায় শ্রমিকরা ভেতরেই আটকে পড়েন।

দমকলের দাবি, কোনো অগ্নিনির্বাপণ ছাড়পত্র ছাড়াই কারখানাটি চলছিল। শেড ভেঙে পড়ায় এবং বেরোনোর পথ রুদ্ধ হওয়ায় অসহায় কর্মীরা ভেতরেই অগ্নিদগ্ধ হন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *