লেটেস্ট নিউজ

এমিরেটসে হিমন্তর ‘ফতোয়া’: মিয়া মুসলিমদের বয়কটের ডাক! – এবেলা

এবেলা ডেস্কঃ

আসামে জমি অধিগ্রহণ ও বুলডোজার অভিযানের আবহে মিয়া মুসলিমদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রকাশ্য সংবাদ সম্মেলনে তিনি স্থানীয়দের আহ্বান জানান যেন মিয়া মুসলিমদের বিভিন্নভাবে হেনস্থা ও বঞ্চিত করা হয়। এমনকি রিকশা ভাড়ার মতো দৈনন্দিন ক্ষেত্রেও তাদের প্রাপ্য টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস একে ‘ঘৃণা ভাষণ’ হিসেবে উল্লেখ করে কঠোর সমালোচনা করেছে। বিরোধীদের দাবি, বহু দশক ধরে বসবাসকারী একটি জনগোষ্ঠীকে এভাবে সরাসরি নিশানা করা সাংবিধানিক পদের অবমাননা। তবে সরকারের পক্ষ থেকে অনুপ্রবেশ রুখতে এই কঠোর অবস্থান বজায় রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *