এমিরেটস ট্র্যাজেডি ঢাকতে বিসিবির ‘শাকিব কার্ড’? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক বিদায় এবং স্কটল্যান্ডের অন্তর্ভুক্তির দিনেই শাকিব আল হাসানের ফেরার ঘোষণা নিয়ে ক্রীড়াঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। দেড় বছর নির্বাসনে থাকার পর হঠাৎ বিসিবির এই নাটকীয় ভোলবদলকে অনেকেই নিছক কাকতালীয় মানতে নারাজ। সংশ্লিষ্টদের মতে, বিশ্বকাপের চরম লজ্জা ও প্রশাসনিক ব্যর্থতা থেকে জনরোষ সরাতেই পরিকল্পিতভাবে শাকিবকে সামনে আনা হয়েছে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালকদের এমন আকস্মিক ইউ-টার্নকে ‘হাস্যকর চাল’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাজনৈতিক অবস্থান অপরিবর্তিত থাকা সত্ত্বেও শাকিবকে হঠাৎ ‘যোগ্য’ ঘোষণা করার বিষয়টি বোর্ডের অভ্যন্তরীণ সংকট ও কূটনৈতিক ব্যর্থতা ঢাকার অপচেষ্টা বলেই মনে করা হচ্ছে। বিশ্বকাপের ধাক্কা সামাল দিতে বিসিবি শেষ পর্যন্ত শাকিব ম্যাজিককেই ঢাল হিসেবে ব্যবহার করল।

