লেটেস্ট নিউজ

এয়ারলাইন্সের ভাড়ায় সরকারি নিয়ন্ত্রণ মুক্ত কাল থেকেই বাড়ছে বিমান সফরের খরচ – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়া দিল্লি: ঘরোয়া বিমান পরিষেবায় টিকিটের দাম নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামীকাল, ২৩ মার্চ ২০২৬ থেকে অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়ার ওপর থাকা যাবতীয় সরকারি বিধিনিষেধ উঠে যাচ্ছে। ফলে এখন থেকে বিমান সংস্থাগুলো বাজারের চাহিদার ওপর ভিত্তি করে নিজেরাই ভাড়ার হার নির্ধারণ করতে পারবে।

গত বছর ডিসেম্বরে ইন্ডিগো এয়ারলাইন্সের উড্ডয়ন সংক্রান্ত জটিলতার কারণে টিকিটের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তখন ভাড়ার ওপর একটি অস্থায়ী সর্বোচ্চ সীমা বা ‘ক্যাপ’ বেঁধে দিয়েছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তবে সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে পরিষেবা স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। তাই এই কড়াকড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য, বর্তমানে পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এমন সংকটের মধ্যেই অভ্যন্তরীণ ভাড়ার রাশ এয়ারলাইন্সগুলোর হাতে ছেড়ে দেওয়া হলো। তবে মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভাড়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং অযৌক্তিক দাম বাড়ানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের স্বার্থ ক্ষুণ্ণ না করে বাজার অনুযায়ী সঠিক মূল্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলোকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *