এসআইআর আতঙ্কে প্রাণ গেল আরও দুজনের! জলপাইগুড়ি ও হাড়োয়ায় হাহাকার – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে এসআইআর (SIR) আতঙ্কে মৃত্যুর মিছিল অব্যাহত। জলপাইগুড়ির মকবুল হক ও হাড়োয়ার সহর আলী মণ্ডল শুনানির নোটিস পেয়ে চরম উদ্বেগের শিকার হন। পরিবারের দাবি, নাগরিকত্ব হারানোর আশঙ্কায় এবং ভোটার তালিকায় নাম রাখা নিয়ে দুশ্চিন্তায় তাঁরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
হাড়োয়ার একই পরিবারের পাঁচজনকে শুনানিতে ডাকায় আতঙ্ক আরও ঘনীভূত হয়েছে। সম্প্রতি মুর্শিদাবাদেও একই কারণে এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয় স্তরে ক্ষোভ বাড়ছে এবং দ্রুত এই প্রক্রিয়া বন্ধের দাবি জোরালো হচ্ছে।

