এসআইআর আতঙ্ক: রাজ্যে ফের ৩ জনের মৃত্যু, অসুস্থ বিডিও – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে এসআইআর-এর শুনানিতে ডাক পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো আরও তিনজনের। জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের পরিবারের দাবি, শুনানির নোটিস পাওয়ার পর থেকেই নাগরিকত্ব হারানোর প্রবল দুশ্চিন্তা ও মানসিক চাপে ভুগছিলেন তাঁরা।
এদিকে ঝাড়গ্রামে শুনানি চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক বিডিও। শাসকদলের দাবি, এই প্রক্রিয়ায় এ পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে।

