এসআইআর-এর চাপ নাকি অন্য কিছু? যাদবপুরে বিএলও-র রহস্যমৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
যাদবপুরের মুকুন্দপুরে অশোক দাস নামে এক বিএলও-র অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন এই স্কুল শিক্ষক। পরিবারের দাবি, এসআইআর (SIR) সংক্রান্ত প্রচণ্ড মানসিক চাপে ছিলেন তিনি। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
পেশায় সহকারী শিক্ষক অশোকবাবু ১১০ নম্বর ভোটকেন্দ্রের বিএলও হিসেবে কর্মরত ছিলেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর পেছনে এসআইআর-এর চাপ কতটা দায়ী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে।

