এসআইআর ঘিরে মালদায় রণক্ষেত্র: তোপের মুখে প্রশাসন – এবেলা
এবেলা ডেস্কঃ
মালদায় তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলামকে এসআইআর হেয়ারিংয়ের নোটিশ পাঠানোয় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিডিও অফিসে নথিপত্র জমা দিলেও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। মন্ত্রী তাজমূল হোসেনের পর এই ঘটনায় তৃণমূলের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শাসকদলের দাবি, এসআইআর-এর আড়ালে রাজনৈতিক প্রতিহিংসা ও সংখ্যালঘু জনপ্রতিনিধিদের টার্গেট করা হচ্ছে। পাল্টা জবাবে বিজেপি একে নিছক প্রশাসনিক প্রক্রিয়া বলে দাবি করেছে। এই ইস্যুকে কেন্দ্র করে জেলাজুড়ে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

