এসআইআর নোটিশের আতঙ্কে মৃত্যু বাবার – এবেলা
এবেলা ডেস্কঃ
কোচবিহারের মাথাভাঙ্গায় এসআইআর নোটিশ ঘিরে ছড়াল চরম আতঙ্ক। নাম সংক্রান্ত ভুলের নোটিশ পেয়ে দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৬৫ বছর বয়সী রহমান বস্তাদরের। অভিযোগ, মানসিক ভারসাম্যহীন ছেলের নামে নোটিশ আসায় তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন।
স্থানীয় বিএলও-র কাছ থেকে ফেরার পথেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জেলা যুব তৃণমূল সভাপতি স্বপন বর্মন এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই অকাল মৃত্যুতে এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

