এসআইআর প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়ে হাই কোর্টে মামলা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলায় চলা স্পেশাল ইনস্পেকশন রিপোর্ট বা এসআইআর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে নতুন মামলা দায়ের হয়েছে। আবেদনকারী আইনজীবীর দাবি, নির্দিষ্ট কারণ ছাড়াই এই রিভিশন প্রক্রিয়া চালানো হচ্ছে। আজ মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বিষয়টি উত্থাপন করা হলে তিনি মামলা দায়েরের অনুমতি প্রদান করেন।
মামলাকারীর অভিযোগ, তথ্যের অধিকার আইনে আবেদনের পরেও কমিশন এসআইআর সংক্রান্ত কোনো নথি বা ব্যাখ্যা দেয়নি। এদিকে, ছোটখাটো বিষয়েও সাধারণ মানুষকে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে, যার দিকে এখন নজর রাজনৈতিক মহলের।

