লেটেস্ট নিউজ

এসআইআর সম্পন্ন করতে রাজ্যে সব বিচারকের ছুটি বাতিল করল হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

Supreme \titleonly কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম সম্পন্ন করতে রাজ্যের সমস্ত বিচারকের ছুটি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে আগামী ৯ মার্চ পর্যন্ত জরুরি অসুস্থতা ছাড়া সব ধরনের ছুটি ও প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি বদলি হওয়া বিচারকদের ক্ষেত্রেও ‘ট্রানজিট লিভ’ গ্রহণের সুযোগ থাকছে না।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ভোটার তালিকার তথ্যগত অসঙ্গতি দূর করার গুরুভার এখন বিচার বিভাগের ওপর ন্যস্ত। বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের বিষয়ে আলোচনা হয়। তবে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ নথি যাচাইয়ের বিশাল কর্মযজ্ঞ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা নিয়ে প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন। আপাতত ২৫০ জন বিচার বিভাগীয় আধিকারিককে এই কাজে নিযুক্ত করা সম্ভব বলে জানানো হয়েছে।

হাইকোর্টের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, জেলা ও দায়রা বিচারক থেকে শুরু করে বিশেষ সিবিআই, পকসো এবং ফাস্ট ট্র্যাক কোর্টের সমস্ত বিচারক এই নির্দেশের আওতাভুক্ত থাকবেন। বর্তমানে ছুটিতে থাকা বিচারকদের আগামী সোমবারের মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আদালত। সোমবার থেকে পুনরায় পুরোদমে নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *