লেটেস্ট নিউজ

ঐশ্বর্য নন, কে এই সুন্দরী? সলমনের প্রথম প্রেম ভেঙেছিল যার কারণে! – এবেলা

এবেলা ডেস্কঃ

বলিউড সুপারস্টার সালমান খানের ৬০তম জন্মদিনে চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। জানেন কি, ভাইজানের প্রথম প্রেম কে ছিলেন? তিনি হলেন কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের নাতনি শাহীন জাফরি। তারকা হওয়ার আগেই তাঁদের প্রেম ছিল তুঙ্গে এবং দুই পরিবারই বিয়ের কথা ভেবেছিল। কিন্তু ১৯৮৫ সালে মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানির আগমনে সেই সম্পর্কে চিড় ধরে।

শাহীনকে দেওয়া সালমানের এই ‘ধোঁকা’ বলিউডের অন্যতম চর্চিত বিষয়। বিচ্ছেদের পর শাহীন পেশায় এয়ারলাইন্স কর্মী হিসেবে কাজ শুরু করেন এবং পরবর্তীতে ব্যবসায়ী বিক্রম আগরওয়ালকে বিয়ে করেন। বর্তমানে তিনি মুম্বইয়ে দুই সন্তানকে নিয়ে নিভৃতে দিন কাটাচ্ছেন। অন্যদিকে, অসংখ্য প্রেমের গুঞ্জন সত্ত্বেও সালমান আজও রয়ে গিয়েছেন ব্যাচেলর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *