লেটেস্ট নিউজ

ওড়িশায় বাংলা বলায় শ্রমিক খুন নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ওড়িশার সম্বলপুরে বাংলা ভাষায় কথা বলার অপরাধে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক জুয়েল শেখকে পিটিয়ে খুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের ওপর ক্রমাগত নিগ্রহের বিরুদ্ধে সরব হয়ে তিনি একে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। নিগৃহীত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণের অঙ্গীকারও করেছেন মুখ্যমন্ত্রী।

এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্য়েই সুতি থানায় জিরো এফআইআর রুজু করে ৬ জনকে গ্রেফতার করেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের একটি বিশেষ দল ওড়িশায় রওনা হয়েছে। ভিনরাজ্যে শ্রমিকের এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জুড়ে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *