লেটেস্ট নিউজ

ওড়িশায় লজ্জিত মানবতা: মূক-বধির ছাত্রীদের ওপর যৌন লালসা ওয়ার্ডেনের

ভুবনেশ্বর: ওড়িশার কালাহান্ডিতে এক মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ্যে এল। পরমানন্দপুরের রেডক্রস স্কুলে পড়াশোনা করতে আসা অসহায় মূক, বধির ও দৃষ্টিহীন ছাত্রীরাই শিকার হল যৌন হেনস্তার। অভিযোগের তির খোদ স্কুলের ওয়ার্ডেন সন্ধ্যাদর্শন মহাপাত্রের দিকে। রক্ষকই যেখানে ভক্ষক হয়ে উঠেছে, সেই ঘটনায় শিউরে উঠছে গোটা দেশ।

প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে, স্কুলের অন্ধকার কোণে এক ছাত্রীর সঙ্গে চরম অশালীন আচরণ করছে অভিযুক্ত ওয়ার্ডেন। ওই নির্যাতিতা ছাত্রীটি ইশারায় বারবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কর্ণপাত করেনি পাষণ্ড ওই ব্যক্তি। শুধু তাই নয়, এই কুকীর্তির প্রতিবাদ করলে বা কাউকে জানালে ছাত্রদের মারধর করা হতো বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা শিশু সুরক্ষা আধিকারিক শৈলেন্দু মহাপাত্র জানিয়েছেন, রিপোর্ট জমা পড়লেই অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *