লেটেস্ট নিউজ

ওয়াও মোমো-র মানবিক উদ্যোগ: আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত কর্মীদের পাশে সংস্থা – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত তিন কর্মীর পরিবারের আজীবন দায়িত্ব নিল ওয়াও মোমো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া মৃতদের সন্তানদের পড়াশোনার খরচ এবং পরিবারের সদস্যদের জন্য আজীবন মাসিক ভাতার ব্যবস্থা করবে জনপ্রিয় এই ফুড চেইন।

বিবৃতিতে সংস্থাটি জানায়, পাশের গুদামে বেআইনি রান্নার কাজ চলাকালীন আগুনের সূত্রপাত ঘটে যা পরে তাদের কারখানায় ছড়িয়ে পড়ে। ৬০ ঘণ্টা পর দেওয়া এই ঘোষণায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। মর্মান্তিক এই ঘটনায় দায়বদ্ধতা ও মানবিকতার নজির গড়ল ওয়াও মোমো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *