ওরাকলের গণছাঁটাই ভারতে কাজ হারালেন ১২ হাজার কর্মী, আরও ছাঁটাইয়ের আশঙ্কা

ওরাকলের গণছাঁটাই ভারতে কাজ হারালেন ১২ হাজার কর্মী, আরও ছাঁটাইয়ের আশঙ্কা

মার্কিন প্রযুক্তি জায়ান্ট ‘ওরাকল’ বিশ্বজুড়ে তাদের ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে, যার বড় প্রভাব পড়েছে ভারতে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় ভারতে কর্মরত প্রায় ১২ হাজার কর্মী তাঁদের চাকরি হারিয়েছেন। অস্টিন-ভিত্তিক এই সংস্থাটি তাদের অভ্যন্তরীণ কাঠামো ‘সরলীকরণ’ বা স্ট্রিমলাইন করার যুক্তিতে এই বিপুল সংখ্যক কর্মীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের ৩০ হাজার কর্মীর বিশাল বহরের মধ্যে ১২ হাজার জনের চাকরি যাওয়ায় দেশের আইটি খাতে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কর্মীদের তালিকায় এইচআর বিভাগসহ বিভিন্ন স্তরের পেশাদাররা রয়েছেন। জানা গেছে, ছাঁটাই হওয়া কর্মীদের একটি নির্দিষ্ট ক্ষতিপূরণ প্যাকেজ ও অতিরিক্ত দুই মাসের বেতন দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা পেতে কর্মীদের ‘বন্ধুত্বপূর্ণ’ভাবে সংস্থা ছাড়ার শর্ত দেওয়া হয়েছে বলে খবর।

ওরাকলের এই পদক্ষেপে বিশ্বজুড়ে সংস্থাটির কর্মীবাহিনীতে বড় পরিবর্তন আসছে, যেখানে ২০২৫ সাল পর্যন্ত তাদের পূর্ণকালীন কর্মী ছিল প্রায় ১ লক্ষ ৬২ হাজার। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করা হলেও, আগামী এক মাসের মধ্যে আরও এক দফা ছাঁটাইয়ের প্রবল আশঙ্কা রয়েছে। ফলে বর্তমান ও প্রাক্তন কর্মীদের মধ্যে কর্মসংস্থান নিয়ে চরম অনিশ্চয়তা ও অসন্তোষ দানা বাঁধছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *