লেটেস্ট নিউজ

‘ওরা ৪২০ হলে আমি ৪৪০ ভোল্ট’, নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত চরমে পৌঁছল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের সাত আধিকারিককে সাসপেন্ড করার ২৪ ঘণ্টার মধ্যেই ‘তুঘলকি কমিশন’ বলে তোপ দাগলেন তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওদের কেউ কেউ ৪২০ হলে আমি ৪৪০ ভোল্ট।”

কমিশনের অন্দরে বসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মমতা। বিশেষত সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালদের নাম উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, কেন্দ্রীয় সংস্থা যতই চেষ্টা করুক, তাঁকে ছোঁয়া সম্ভব নয়।

সাসপেন্ড হওয়া আধিকারিকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, তাঁদের চাকরি যাচ্ছে না। তাঁরা প্রশাসনিক কাজ চালিয়ে যাবেন এবং ভবিষ্যতে তাঁদের পদোন্নতির বিষয়টিও সরকার বিবেচনা করবে। সিঙ্গুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইতিহাসের সব ‘কীর্তি-কেলেঙ্কারি’ তাঁর জানা আছে। জনগণের ওপর প্রতিশোধ না নিয়ে সরাসরি তাঁর সঙ্গে লড়াই করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *