লেটেস্ট নিউজ

ওষুধ থেকে হিরে পর্যন্ত আমেরিকায় শুল্ক ছাড়ে বড় সুযোগ ভারতের জন্য – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকায় ভারতীয় পণ্য গেলে দাম কমতে পারে, বাড়তে পারে রপ্তানি। এর সরাসরি প্রভাব পড়বে দেশের শিল্প, কর্মসংস্থান এবং বাজারে। অন্তর্বর্তী বাণিজ্য কাঠামোয় ভারতীয় বহু পণ্যের উপর শুল্ক বড়সড় কমানোয় সাধারণ মানুষের আয় ও ব্যবসার সুযোগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চূড়ান্ত হওয়া চুক্তিতে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক কমে নেমেছে ১৮ শতাংশে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, ওষুধ, রত্ন ও হিরে, কৃষিজ পণ্য, মশলা সহ একাধিক ক্ষেত্রে আমেরিকায় শূন্য শতাংশ শুল্ক কার্যকর হবে। এতে হিরে, টেক্সটাইল ও ফার্মা খাতে রপ্তানি বাড়ার পাশাপাশি দেশীয় উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *