লেটেস্ট নিউজ

ওসমান হাদি হত্যা মামলার আসামিরা ভারতে? মেঘালয় পুলিশ ও বিএসএফের বড় বয়ান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম ও তাঁর সহযোগীদের ভারতে প্রবেশের দাবি সরাসরি নাকচ করে দিল মেঘালয় পুলিশ এবং বিএসএফ। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আসামিদের মেঘালয়ে আত্মগোপন ও গ্রেফতারের খবর ছড়ালেও ভারতীয় কর্তৃপক্ষ একে ভিত্তিহীন বলে জানিয়েছে। বিএসএফ সাফ জানিয়েছে, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের কোনো প্রমাণ মেলেনি এবং এ বিষয়ে ঢাকা থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগও করা হয়নি।

মেঘালয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, অভিযুক্তদের সহায়তাকারী হিসেবে যাদের নাম প্রকাশ করা হয়েছে, তাদের কোনো অস্তিত্ব গারো পাহাড় এলাকায় পাওয়া যায়নি। কোনো ব্যক্তিকে এই ঘটনায় শনাক্ত বা গ্রেফতার করার খবরও অস্বীকার করেছে ভারতীয় বাহিনী। তবে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ওদিকে ওপার বাংলায় হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *