লেটেস্ট নিউজ

কন্যাশ্রী কাপে লাল-হলুদ ঝড়: মৈত্রী সংসদকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল – এবেলা

এবেলা ডেস্কঃ

কন্যাশ্রী কাপের অভিযানে নেমেই প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাল ইস্টবেঙ্গল এফসি। সোমবার ঘরের মাঠে গ্রুপ ‘বি’-র ম্যাচে মৈত্রী সংসদকে ১২-০ ব্যবধানে হারিয়ে দাপুটে জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। একই দিনে সিনিয়র পুরুষ দল আইএসএল-এ মহমেডানকে ৭-০ গোলে হারানোয় দুই ম্যাচ মিলিয়ে মোট ১৯ গোল করার অনন্য নজির গড়ল ক্লাবটি।

দলের এই বিশাল জয়ে হ্যাটট্রিক করে নজর কেড়েছেন অ্যান্টাসিয়া ওরাওঁ। এছাড়া শ্রাবণী মুর্মু ও সাথী দেবনাথ দুটি করে এবং বিরসি ওরাওঁ, সরিতা ইউমনাম, নাওরেম প্রিয়াঙ্কা দেবী, ফুলমনি খারিয়া ও পূর্ণিমা দাস একটি করে গোল করেন। প্রথম ম্যাচেই মেয়েদের এমন বিধ্বংসী পারফরম্যান্সে উচ্ছ্বসিত সমর্থকরা।

দলের টানা সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস। বিশেষ করে স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্সে তিনি খুশি হলেও আগামী ম্যাচগুলোর জন্য ফিটনেস ও কৌশলী উন্নতির ওপর জোর দিচ্ছেন। টানা খেলার ধকল সামলে খেলোয়াড়দের চনমনে রাখাই এখন টিম ম্যানেজমেন্টের প্রধান চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *