কমিশনের গোপনীয়তা নিয়ে প্রশ্ন: SIR বিতর্কে এবার কলকাতা হাইকোর্টের কড়া পদক্ষেপ? – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়ে ফের আইনি জাঁতাকলে নির্বাচন কমিশন। এই প্রক্রিয়া শুরুর নেপথ্যে সঠিক কারণ ও নথি গোপন করার অভিযোগে কলকাতা হাইকোর্টে নতুন মামলা দায়ের হয়েছে। আবেদনকারীর দাবি, আরটিআই (RTI) মারফত তথ্য চাওয়ার নির্দেশ থাকলেও কমিশন তা সরবরাহ করেনি, যা আইনি বিধির পরিপন্থী।
বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটি শুনানির জন্য মঞ্জুর করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি এই হাইভোল্টেজ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ইতিপূর্বে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও এই প্রক্রিয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট করার নির্দেশ দিয়েছিল। কমিশনের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে আদালতের এই হস্তক্ষেপ রাজ্যের নির্বাচনী মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

