লেটেস্ট নিউজ

করাচি-ঢাকা বিমানেই লস্কর-জয়েশ যোগ! বাংলাদেশে পা রাখল দুর্ধর্ষ জঙ্গিরা, সীমান্তে হাই-অ্যালার্ট

করাচি থেকে সরাসরি বিমান পরিষেবা শুরু হতেই বাংলাদেশের মাটি ছুঁল লস্কর-ই-তৈবা এবং জয়েশ-ই-মহম্মদের প্রশিক্ষিত জঙ্গিরা। ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর, গত ৩১ জানুয়ারি ভোরে আসা একটি বিমানে অন্তত ২৮ জন সন্দেহভাজন যাত্রী ছিল, যাদের মধ্যে রয়েছে দুর্ধর্ষ ‘স্নাইপার’ এবং জঙ্গি হ্যান্ডলাররা। পাক গুপ্তচর সংস্থা ISI-এর মদতে তারা বড়সড় নাশকতার ছক কষছে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দা শাহ মুকামিল ও কালাম নূরের মতো ঘাতকদের উপস্থিতি ভারতের পূর্ব সীমান্তে বাড়তি উদ্বেগ তৈরি করেছে। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই বিএসএফ এবং গোয়েন্দা বিভাগকে চরম সতর্কতায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *