লেটেস্ট নিউজ

করুণাময়ীতে বাসের হাইড্রোলিক হঠাত্‍ নেমে বিপত্তি: চাকার তলায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন খালাসি – এবেলা

এবেলা ডেস্কঃ

সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাস খালাসির। নিহতের নাম রমজান আলি (৪০), যিনি মধ্যমগ্রামের বাদু এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার বিকেলে কলকাতা-শিলিগুড়ি রুটের একটি এসি ভলভো বাসের চাকা পরীক্ষা করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। বাসের হাইড্রোলিক সিস্টেম আচমকা বিকল হয়ে যাওয়ায় এই বিপর্যয় নেমে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি স্টার্ট অবস্থায় হাইড্রোলিকের সাহায্যে কিছুটা উপরে তোলা ছিল। সেই সময় রমজান পিছনের চাকা পরীক্ষা করতে গেলে হঠাত্‍ ইঞ্জিন বন্ধ হয়ে হাইড্রোলিকটি নিচে নেমে আসে। ফলে বাসের নিচে পিষ্ট হন তিনি। বিধাননগর উত্তর থানার পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কথা জানা গেলেও, ঠিক কীভাবে হাইড্রোলিকটি নেমে এল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় বাসস্ট্যান্ড চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, নিউটাউনে এক অটোর ধাক্কায় জখম বাইক আরোহী শাহবাজ মোল্লারও মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিন মাসে নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *