লেটেস্ট নিউজ

করোনার চেয়েও ভয়াবহ পরিস্থিতি! পুতিন কি বিশ্বযুদ্ধের আগাম সংকেত দিলেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করেছেন। মস্কোর একটি শিল্প সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি সতর্ক করেন যে, এই যুদ্ধ না থামলে গোটা বিশ্ব করোনার লকডাউনের চেয়েও চরম সংকটের মুখে পড়বে।

পুতিনের মতে, এই যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি, সার এবং উৎপাদন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। স্ট্রেট অফ হরমোজ বন্ধ হয়ে যাওয়ায় ভারতেও এর আঁচ লেগেছে, যার ফলে এলপিজি সিলিন্ডার এবং জ্বালানির তীব্র হাহাকার তৈরি হয়েছে। পুতিন স্পষ্ট জানিয়েছেন, যুদ্ধরত দেশগুলো ধ্বংসের গভীরতা বুঝতে পারছে না, তবে খুব শীঘ্রই বিশ্ব এমন এক পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে যা আধুনিক ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন এই রুশ রাষ্ট্রপ্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *