লেটেস্ট নিউজ

কর্তব্যপথে অপারেশন সিঁদুরের রণহুঙ্কার ও ভারতের হাইপারসনিক মিসাইলের দাপট দেখবে বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতের সামরিক শক্তির এক অনন্য প্রদর্শনী হতে চলেছে। এবার কর্তব্যপথের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘অপারেশন সিঁদুর’ ভিত্তিক ট্যাবলো, যেখানে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের বীরত্বগাথা তুলে ধরা হবে। গত বছরের সংঘর্ষে এই সিস্টেমটি পাকিস্তানি যুদ্ধবিমান ও গুপ্তচর ড্রোন ধ্বংস করে ভারতের আকাশসীমা সুরক্ষিত রেখেছিল। লেফটেন্যান্ট জেনারেল ভাবনীশ কুমারের নেতৃত্বে এবারের প্যারেডে মোট ৬০৫০ জন সামরিক কর্মী অংশ নেবেন এবং রাজ্য ও বিভিন্ন মন্ত্রকের মোট ৩০টি ট্যাবলো প্রদর্শিত হবে।

এবারের কুচকাওয়াজে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে চলেছে ডিআরডিও-র তৈরি অত্যাধুনিক হাইপারসনিক গ্লাইড মিসাইল। রাডারের নজরদারি এড়িয়ে ১৫০০ কিমি দূরের সামুদ্রিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়াও ধনুষ গান সিস্টেম, আকাশ (এল) লঞ্চার এবং সূর্যস্ত্র ইউনিভার্সাল রকেট লঞ্চারের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি ঘাতক অস্ত্রশস্ত্র ভারতের যৌথ অপারেশনাল ক্ষমতা ও সামরিক শ্রেষ্ঠত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *