লেটেস্ট নিউজ

কলকাতায় আকাশছোঁয়া সোনা ও রুপোর দাম, মাত্র ২৫ দিনে রুপো বাড়ল ১ লক্ষ টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে। শনিবার শহর কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার ১০ গ্রামের দাম একলাফে ১ লক্ষ ৫৮ হাজার ৬০০ টাকায় পৌঁছেছে। গত বৃহস্পতিবারের তুলনায় দাম বেড়েছে প্রায় ৬ হাজার ১০০ টাকা। একইভাবে পাল্লা দিয়ে বেড়েছে গয়না সোনার দামও, যেখানে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৭৫০ টাকা। সরস্বতী পুজোর বিরতির পর বাজার খুলতেই হলুদ ধাতুর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সোনার পাশাপাশি রুপোর দামেও লেগেছে বড়সড় আগুন। শনিবার কলকাতায় এক কেজি খুচরো রুপোর দাম ৩ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকায় ঠেকেছে, যা বৃহস্পতিবারের চেয়ে ২৮ হাজার ২০০ টাকা বেশি। উল্লেখ্য যে, চলতি বছরের ১ জানুয়ারি রুপোর দর ছিল ২ লক্ষ ৩০ হাজার ৩০০ টাকা। অর্থাৎ মাত্র ২৫ দিনের ব্যবধানে রুপোর দাম কেজিতে ১ লক্ষ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির ঊর্ধ্বগতি বজায় থাকলে খুব শীঘ্রই রুপোর দাম ৪ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *