লেটেস্ট নিউজ

কলকাতায় নয়, দুর্গাপুরে প্রথম বৈঠকে বিজেপি সভাপতি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচন সামনে রেখে বঙ্গ সফরে আসছেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা জয়ের লক্ষ্যমাত্রা থাকলেও, নবীন তাঁর সফর শুরু করছেন জেলা থেকে। ২৭ ও ২৮ জানুয়ারি দুর্গাপুর ও বর্ধমানে একাধিক সাংগঠনিক বৈঠক ও জনসভা করবেন তিনি।

দলীয় সূত্রে খবর, নীতীন নবীন দুর্গাপুরে রাজ্য কোর কমিটির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এরপর বর্ধমানের চিত্রালয় মেলা ময়দানে সভা এবং রানিগঞ্জে আসানসোল বিভাগের কর্মীদের নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। কলকাতার বদলে জেলাকে প্রাধান্য দিয়েই বঙ্গ বিজেপির নতুন রণকৌশল সাজানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *